আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে - Ami Patha Manjari - Nazrul
আমি পথ–মঞ্জরী ফুটেছি আঁধার রাতে।
গোপন অশ্রু–সম রাতের নয়ন–পাতে।।
দেবতা চাহে না মোরে গাঁথে না মালার ডোরে,
অভিমানে তাই ভোরে শুকাই শিশির–সাথে।।
মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা,
আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া।
ভালোবাসা পেয়ে যদি আমি কাঁদিতাম নিরবধি,
সে–বেদনা ছিল ভালো, সুখ ছিল সে–কাঁদাতে।।
Madhubanti Bagchi, Divya Kumar, Sachin -Jigar