আসল যখন ফুলের ফাগুন - Aslo jakhan phuler phagun - Nazrul

Singer: Talat Mahmood  •  Lyricist: Poet Kazi Nazrul Islam  • 
Advertisement
আসল যখন ফুলের ফাগুন,
গুল্‌-বাগে ফুল চায় বিদায়।
এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়।।



মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে,
না ফুটিতে দলগুলি তার
ঝর্‌ল গোলাব হিম-হাওয়ায়।।



পুরানো গুল-বাগ এ ধরা,
মানুষ তাহে তাজা ফুল,
ছিঁড়ে নিঠুর ফুল-মালী আয়ুর শাখা হতে তায়।
সামলে চরণ ফেলো পথিক,
পায়ের নিচে মরা ফুল আছে মিশে
এই সে ধরার গোরস্থানে এই ধূলায়।।



হল সময় – লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ,
বিদায় নে তোর ঘরের কাছে দূরের বন্ধু ডাকছে আয়।।

Related Songs

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

হৃদয়ের রং (Hridoyer Rong)

হৃদয়ের রং (Hridoyer Rong)