খাঁচার ভিতর অচিন পাখী - Khanchar vetor Ochin pakhi

Lyricist: Lalon Fakir  • 
খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়।
ধরতে পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়।।

আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
আয়না-মহল তায়।।

কপালে মোর নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা খুলে পাখী আমার
কোন বনে পালায়।।

মন, তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর তৈরী কাঁচা বাঁশে
কোনদিন খাঁচা পড়বে খসে
লালন কেঁদে কয়।।

লালন কয় খাঁচা খুলে
সে পাখী কোনখানে পালায়।।

Related Songs

Mein jis din bhula doon tera pyar dil se - Mehdi Hassan

Mein jis din bhula doon tera pyar dil se - Mehdi Hassan

Uyi Amma - Azaad - Aaman D - Rasha Thadani - Madhubanti Bagchi - Amit Trivedi - Amitabh - Bosco - Abhishek K

Uyi Amma - Azaad - Aaman D - Rasha Thadani - Madhubanti Bagchi - Amit Trivedi - Amitabh - Bosco - Abhishek K

Aaj Ki Raat (Stree 2) Tamannaah Bhatia - Sachin Jigar - Madhubanti Bagchi - Divya K - Amitabh B

Aaj Ki Raat (Stree 2) Tamannaah Bhatia - Sachin Jigar - Madhubanti Bagchi - Divya K - Amitabh B

Mere Dhol Judaiyan De

Mere Dhol Judaiyan De

kesariyo rang - Asees Kaur - Dev Negi

kesariyo rang - Asees Kaur - Dev Negi

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন