তুমি এসেছিলে পরশু - tumi eshechile porshu - S.D. Burman

Singer: Sachin Dev Burman / শচীন দেববর্মণ  • 
Advertisement
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।
তুমি কি আমায় বন্ধু
কাল ভালবাসনি।।

নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়।
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।

আকাশে ছিলনা বলে হায় চাঁদের পালকী
তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কাল কি।
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।

বনে বনে পাখি ডেকে যায় আবোল-তাবোল
থেকে থেকে হাওয়া দিয়ে যায় দিয়ে যায় দোল।
তুমি কি আমায় বন্ধু একবারও ডাকনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।

Related Songs

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

হৃদয়ের রং (Hridoyer Rong)

হৃদয়ের রং (Hridoyer Rong)