বউ কথা কও, বউ কথা কও - Bou kotha kau - Nazrul
Singer: Manabendra Mukherjee •
Lyricist: Poet Kazi Nazrul Islam •
বউ কথা কও, বউ কথা কও
কও কথা অভিমানী।
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী।।
সে কাঁদন শুনি হের নামিল নভে বাদল
এলো পাতার বাতায়নে জুঁই চামেলী কামিনী।।
আমার প্রাণের ভাষা শিখে
ডাকে পাখি ‘পিউ কাঁহা,’
খোঁজে তোমায় মেঘে মেঘে
আঁখি মোর সৌদামিনী।।