বন্ধু জানি না তুমি কেমন আছো - Bandhu Janina Tumi kemon Acho Manna dey
Singer: Manna Dey (মান্না দে) •
Lyricist: Ananda Mukhopadhyay ___ আনন্দ মুখোপাধ্যায় •
Composer: Manna Dey | মান্না দে
বন্ধু জানি না তুমি কেমন আছো
দিনগুলো কিভাবে কাটাও
শুধু একবার এসে বলে যাও
বন্ধু……বন্ধু।
তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়
এখানে ওখানে কত খুঁজেছি তোমায়
সংগী বিহীন আমি ক্লান্ত কত যে আজ খবর কি পাও।।
আজো শুধু তোমাকেই ভেবে
মনের প্রদীপ জলে নেভে
তোমাকেই ভেবে।
কবে কি বলেছি আমি নেই মনে নেই
সেই ভুল টুকু নিয়ে ভুল বোঝা এই
নাহয় এবার তুমি ভুল করে এসে সেই ভুল ভেংগে দাও।।