মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে - Moner janala Dhore - Hemanta Mukherjee
Singer: Hemanta Mukherjee •
Lyricist: Salil Chowdhury •
Composer: Salil Chowdhury
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না-(২)
চেয়ে চেয়ে কতো রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না ।।
হৃদয়ের ও শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনারোওফুল-(২)
মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভুল
ভুলেও তবু ও তো সে ভুল করে না ।।
যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুনো সুর-(২)
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না ।।