মা মা বলে আর ডাকবনা - Maa maa bole aar dakbo na Hiralal Sarkhel

Singer: Hiralal Sarkhel  • 
Advertisement
(মা বলে আর ডাকব না মা
জানব আমার মা মরেছে)-২
কেউ শুধালে বলব তারে
শ্যামা আমার মরে গেছে ।।

মা নামেতে মাতব না আর
মা নেই জানব এখন থেকে
যতদিন না নিজে এসে
ভালবাসিস কাছে ডেকে
সারা জীবন এমনি করে
মা মরা হয়ে হা-ঘরে
(যদি আমার জনম কাটে মা)-২
তবু ডাকতে তোরে দায় পরেছে ।।

জানব তোরে নিজে হাতে
দিয়েছি মা চিতায় তুলে
হাতের খরগ মুন্ডু মালা তোর
একে একে সব খুলে
অনেক কান্না কেঁদেছি মা তবু
এলি নে তো হর-রমা
(কান্না এলেও কাঁদব না আর)-২
পাছে ভাবিস ভয় পেয়েছে ।।

Related Songs

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

হৃদয়ের রং (Hridoyer Rong)

হৃদয়ের রং (Hridoyer Rong)