মেঘের পরে মেঘ জমেছে - Megher Pore Megh Jomeche Rabindra Sangeet
Lyricist: Rabindra Nath Tagore (রবীন্দ্র নাথ ঠাকুর) •
Advertisement
মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে ||
কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে
আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে ||
তুমি যদি না দেখা দাও কর আমায় হেলা
কেমন করে কাটে আমার এমন বাদল বেলা
দুরের পানে মেলে আঁখি কেমন করে চেয়ে থাকি,
পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে।।
Madhubanti Bagchi, Divya Kumar, Sachin -Jigar
Suchitra Sen ( সুচিত্রা সেন )