মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম - Mora aar jonomer - Nazrul

Singer: Satya Chowdhury(1944)  •  Lyricist: Poet Kazi Nazrul Islam  • 
Advertisement
মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।

তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত,
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।

বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদ কেন।

বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।

Related Songs

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

Amar na jodi sur - আমার না যদি থাকে সুর

আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)

হৃদয়ের রং (Hridoyer Rong)

হৃদয়ের রং (Hridoyer Rong)