রাত জাগা মোর - Raat Jaga Mor - Satinath Mukherjee
রাত জাগা মোর এ আঁখিপাতায়
ঘুম যেন আর আসে না,
ভাবি নিরালায় তারও নয়নে
মোর ছবি কি ভাসে না।
রাত জাগা মোর ...।
হত তো বা এই রজনী গন্ধা,
আজ বনছায় নেই জেগে তার
এই আকাশে চাঁদ ওঠে আর,
সেই আকাশে হাসে না
রাত জাগা মোর ...।
(হায় বসন্ত কোথা হারালো)-২
চেনা সেদিন কেন বল ফুরালো
ঝরানো পাতা কাদন ছাড়া
আর কিছু তো জানে না
রাত জাগা মোর ...।
(চলে যাওয়া দিন ভুলে যাওয়া মোর)-২
এত করে তাও হলো না যে হায়
সীমা হারানো বেদনা আমার
তারো কি ব্যাথা আনে না
রাত জাগা মোর ...।।
Madhubanti Bagchi, Divya Kumar, Sachin -Jigar