সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে- sob vule jei ghure berai kebol kaje

Advertisement
সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে
বুকে বাজে তোমার চোখের ভর্ত্‍‌সনা যে॥
উধাও আকাশ উদার ধরা সুনীল-শ্যামল-সুধায়-ভরা
মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে—
বুকে বাজে তোমার চোখের ভর্ত্‍‌সনা যে॥
বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়
চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়।
তোমায় বসাই এ-হেন ঠাঁই ভুবনে মোর আর-কোথা নাই,
মিলন হবার আসন হারাই আপন মাঝে—
বুকে বাজে তোমার চোখের ভর্ত্‍‌সনা যে॥

Related Songs

Uyi Amma - Azaad - Aaman D - Rasha Thadani - Madhubanti Bagchi - Amit Trivedi - Amitabh - Bosco - Abhishek K

Uyi Amma - Azaad - Aaman D - Rasha Thadani - Madhubanti Bagchi - Amit Trivedi - Amitabh - Bosco - Abhishek K

Aaj Ki Raat (Stree 2) Tamannaah Bhatia - Sachin Jigar - Madhubanti Bagchi - Divya K - Amitabh B

Aaj Ki Raat (Stree 2) Tamannaah Bhatia - Sachin Jigar - Madhubanti Bagchi - Divya K - Amitabh B

Mere Dhol Judaiyan De

Mere Dhol Judaiyan De

kesariyo rang - Asees Kaur - Dev Negi

kesariyo rang - Asees Kaur - Dev Negi

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে

Amar notun ganer nimontrone - আমার নতুন গানের নিমন্ত্রণে