স্বপন যদি মধুর এমন - Swapan Jadi Madhur Emon
Singer: Krishna Chandra Dey •
Lyricist: Unknown •
Composer: Krishna Chandra Dey
স্বপন যদি মধুর এমন,
হোক না মিছে কল্পনা
জাগিও না আমায়, জাগিও না।।
জাগরণের বাস্তবে,
মানুষের কি কাজ তবে।
ঘুমের ঘোরে, ঘুমের ঘোরে স্বপন যদি
সুখের মাপে অল্পনা,
জাগিও না আমায়, জাগিও না।।
সত্য কি আর মিথ্যা কি
জাগরণে সব ফাঁকি।
স্বপন তবু সত্যি,
মিছে জগরণের জল্পনা।
জাগিও না, জাগিও না
জাগিও না আমায়, জাগিও না।।
Suchitra Sen ( সুচিত্রা সেন )
Hemanta Mukherjee ( হেমন্ত মুখোপাধ্যায় )