হয়ত তোমারই জন্য - Hoyto Tomari Jonno - Manna Dey
Singer: Manna Dey •
Composer: Sudhin Dasgupta
হয়ত তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য আশার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।।
(আমি যে নিজেই মত্ত
জানি না তোমার শর্ত)-২
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমারে চাই।।
(আমি যে দুরন্ত দু’চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই)-২
(তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ)-২
রেখো না মনের দ্বন্দ সব ছেড়ে চলো যাই।।