তুমি একলা ঘরে বসে বসে - Tumi ekla ghore bose bose
Singer: Debabrata Biswas •
Lyricist: Rabindra Nath Tagore •
Advertisement
তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে প্রভু, আমার জীবনে!
তোমার পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালে প্রভু, গভীর গোপনে ॥
দিনের আলোর আড়াল টানি কোথায় ছিলে নাহি জানি,
অস্তরবির তোরণ হতে চরণ বাড়ালে আমার রাতের স্বপনে ॥
আমার হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনী,সে যে তোমার বাঁশরি।
আমি শুনি তোমার আকাশপারের তারার রাগিণী, আমার সকল পাশরি।
কানে আসে আশার বাণী-- খোলা পাব দুয়ারখানি
রাতের শেষে শিশির-ধোওয়া প্রথম সকালে তোমার করুণ কিরণে ॥
Hemanta Mukherjee, Debabrata Biswas
Suchitra Sen ( সুচিত্রা সেন )