হেরিয়া শ্যামল ঘন নীল গগনে - Heriya Shyamal Ghana Neel Gagane
Singer: Debabrata Biswas •
Lyricist: Rabindra Nath Tagore (রবীন্দ্র নাথ ঠাকুর) •
Advertisement
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই সজল কাজল আঁখি পড়িল মনে ।।
অধর করুণা মাখা,মিনতিবেদনা আঁকা
নীরবে চাহিয়া থাকা বিদায় ক্ষণে ।।
ঝরঝর ঝরে জল, বিজুলি হানে,
পবন মাতিছে বনে পাগল গানে।
আমার পরানপুটে কোনখানে ব্যাথা ফুটে,
কার কথা জেগে উঠে হৃদয়কোনে ।।
======= xxx =======
Heriya shyamal ghana neel gagane
sei sajal kajal ankhi porila mone ।।
Adhara koruna makha, minati bedona anka
neerobe chahia thaka bidayo kkhone ।।
jharo jharo jhare jal, bijuli hane,
pabano matichhe bone pagol gane ।
amaro paranopute konkhane betha fute,
kar kotha jege uthe hridoyokone ।।
Hemanta Mukherjee, Debabrata Biswas
Suchitra Sen ( সুচিত্রা সেন )