সারে জাঁহা ছে আচ্ছা নচিকেতা - sare Jahan se accha Nachiketa

Singer: Nachiketa Chakraborty  •  Lyricist: Nachiketa Chakraborty  •  Composer: Nachiketa Chakraborty
Advertisement
আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য।
ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য।
যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,
বধুকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয় ।
হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা।
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে জাঁহা ছে আচ্ছা।

লাঞ্ছনা গঞ্জনা মাখা অভিযোজনে রপ্ত করেছি নিজেকে,
অসত্ হবার বহু বহু প্রচেষ্টায়, ব্যর্থ করেছি নিজেকে।
চাকরির সন্ধানে সুখতলা খয়ে যায়,গঙ্গার জল তবু একই ভাবে বয়ে যায়,
ঘুশ্, ঘুশ্,ঘুশের এক ঘুস-ঘুসে জ্বরে, গোটা দেশ চিত্কার করে ডাকে ‘ডাক্তার’,
ডাক্তার উড়ে আসে ঋণের অষুধ নিয়ে, গঙ্গার পুজো হয় গঙ্গার জল দিয়ে।
বছরের অন্তে, বাজেটের যন্ত্রে পিশে দেই জীবনটা, গচ্চা।
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে জাঁহা ছে আচ্ছা।

প্রার্থির যোগ্যতা অথবা অভিজ্ঞতা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দীনতা,
কোনো কিছুই কোনো কিছুকেই ঢাকে না।
আর,‘লোক’ অথবা ‘বিধান’ যে দিকেই তাকান, রাজনিতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না।
হাজার প্রতিশ্রুতি বাতাসেই বয়ে যায়, ‘চলছে না, চলবে না’, তবু তাই হয়ে যায়।
কত শত শয়তান, হতে চায় ভগবান, আল্লা না বড় রাম, এই চলে অবিরাম।
খুনোখুনি লাঠালাঠি, অবিরাম অনুক্ষণ,এদিকে তোমার আমার পেটেতে ছুঁচোর ডন।
সমাজ বিরোধি কিছু, করে বলে মাথা উঁচু, সমাজবাদের পথই সাচ্চা।
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে জাঁহা ছে আচ্ছা।

Related Songs

অন্তবিহীন পথ চলাই জীবন- Antobihin Path Cholai Jibon Nachiketa

অন্তবিহীন পথ চলাই জীবন- Antobihin Path Cholai Jibon Nachiketa

চোর - ভিড় করে ইমারত - Chor Vir kore Imarat- Nachiketa

চোর - ভিড় করে ইমারত - Chor Vir kore Imarat- Nachiketa

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা - se prothom pem Nachiketa

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা - se prothom pem Nachiketa

যদি হঠাত আবার দেখা হয় দুজনার - Jodi hothat abar - Nachiketa Chakraborty

যদি হঠাত আবার দেখা হয় দুজনার - Jodi hothat abar - Nachiketa Chakraborty

এই বেশ ভাল আছি - Ei Besh valo achi - Nachiketa

এই বেশ ভাল আছি - Ei Besh valo achi - Nachiketa

অ্যাম্বিশান - কেউ হতে চায় ডাক্তার - Ambition - Keu Hote Chay - Nachiketa Chakraborty

অ্যাম্বিশান - কেউ হতে চায় ডাক্তার - Ambition - Keu Hote Chay - Nachiketa Chakraborty