Eito sedin tumi amare bojhale - Manna Dey - এই তো সেদিন তুমি আমারে বোঝালে
Singer: Manna Dey •
Lyricist: Pulak Bandyopadhyay •
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না।।
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে।
কণাটুকু তার আমি শুধিতে পারি নি
ব্যাথা দিয়ে তাই আর বেঁধো না বেঁধো না।।
অনেক হারাতে হল জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি
বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই।।
স্বরলিপি ভুল করা শেষের এ গান
স্মৃতির এ বিনয় আর সেধো না।।